ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইতালি থেকে গ্রামে ফিরছিলেন শাহ আলম, পথেই গেল প্রাণ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
ইতালি থেকে গ্রামে ফিরছিলেন শাহ আলম, পথেই গেল প্রাণ
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ইতালি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার শাজাহান মেম্বরের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম ও নিহতের বোনজামাই সেলিম মিয়া। তিনি একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে।

স্বজনরা জানান, দীর্ঘদিন পর শাহ আলম সকালে বাংলাদেশে আসেন। তাকে আনতে ছোট বোনজামাই সেলিম সকালে একটি মাইক্রোবাস নিয়ে এয়ারপোটে যান। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তারা। দুপুরে নরসিংদীর শিবপুরের পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে সেলিমের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলম মারা যান।

Advertisement

নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির এসআই আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুইটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!