বৃহস্পতিবার সকালে টংগিবাড়ী-মুক্তারপুর সড়কের বেশনাল এলাকায় পিকআপে তল্লাশি চালালে জাটকাসহ দুইজন ধরা পড়েন। পরে টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের নুরউদ্দিন গাজীর পুত্র হেলাল গাজী (২৭) ও ঝিনাইদহ জেলার মতিলালপুর এলাকার মজনু কাজীর পুত্র সুমন কাজী (২৬)।
.png)
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জানান, মুন্সীগঞ্জ থেকে ঢাকায় পরিবহনের উদ্দেশে নিষিদ্ধ জাটকা মাছ নিয়ে যাচ্ছিলেন তারা। দণ্ডপ্রাপ্ত দুইজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পিকআপটি পুলিশি হেফাজতে রয়েছে।