তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে জেলার মতলব উত্তর এখলাছপুর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোরচর হতে ঢাকাগামী দুটি কাঠের ট্রলার তল্লাশি করে ৩১০০ কেজি (৭৭.৫ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরো বলেন, পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
.png)