[ দেশজুড়ে ]
জব্দ করা ১৩০ মণ জাটকা গেল এতিমখানায়
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাকটা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় জাটকার সঙ্গে থাকা সাতজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাইমচর উপজেলার ইশানবালা মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে শরীয়তপুর থেকে ইশানবালাগামী একটি কাঠের ট্রলার তল্লাশি করে আনুমানিক ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাটকাসহ সাতজনকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, জব্দকৃত জাটকা চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!