ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ৭ জেলে আটক, কারেন্টজালসহ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ২৮ জানুয়ারি ২০২৪
মেঘনায় ৭ জেলে আটক, কারেন্টজালসহ জাটকা জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে এক লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৮৫ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স। এ সময় কারেন্টজাল দিয়ে জাটকা ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার।

অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, উপজেলা মৎস্য অধিদফতর, কোস্ট গার্ড ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সম্মিলিত অভিযানে এক লাখ ৪৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়। নিষিদ্ধ কারেন্টালজাল দিয়ে জাটকা আহরণ করার দায়ে সাতজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

Advertisement

জব্দকৃত কারেন্টজাল হাইমচর ইউএনও পূর্বিতা চাকমার অনুমতি ক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় দুটি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সম্মিলিত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউট পোস্টের সিসি এমদাদুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!