[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে জব্দকৃত ৩৫ মণ জাটকা গেল মাদরাসা-এতিমখানায়
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের সদর উপজেলার রিকাবীবাজারের মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস অধিদফতর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।
রিকাবীবাজারের মৎস আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা। অভিযানে কোনো ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। পরে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানা বিতরণ করা হয়েছে।
.png)
সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান জানান, প্রতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয়, মজুদ ও ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা পালনে প্রশাসন বদ্ধপরিকর। ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!