ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ১১ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ করলো কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
সাড়ে ১১ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ করলো কোস্ট গার্ড
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী আড়ৎ এলাকা থেকে ৩ হাজার ৮০০ কেজি (৯৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ লোকদের মাঝে বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!