ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ইছা‌ম‌তি‌ নদীতে মিলল নি‌খোঁজ ‌বিএসএফ সদস্যের মরদেহ

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১৮:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
সাতক্ষীরায় ইছা‌ম‌তি‌ নদীতে মিলল নি‌খোঁজ ‌বিএসএফ সদস্যের মরদেহ
ফাইল ফটো

ঝড়ের কবলে পড়ে আন্তঃসীমান্ত নদী ইছা‌ম‌তি‌তে ট্রলারডু‌বি‌র ঘটনায় ‌নি‌খোঁজ ‌ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ হাড়দ্দাহ সংলগ্ন ইছাম‌তি নদী থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে টহল দেওয়ার সময় ঝড়ের কবলে পড়ে বিএসএফ’র ট্রলার‌টি ডুবে যায়। এ ঘটনায় ঐ বিএসএফ সদস্য নি‌খোঁজ হন।

মৃত বিএসএফ সদস্যের নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন (৩০)। তিনি ইছামতি নদীর বালুচরে ৮৫ ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।

Advertisement

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শাখরা বিওপির ইনচার্জ আনিসুর রহমান জানান, ৮৫ বিএসএফ’র আওতাধীন সোবাহাম ক্যাম্পের চারজন সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারে করে সীমান্ত নদী ইছামতিতে টহলে বের হন। এ সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

তিনি আরো জানান, অন্য তিন সদস্য সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও মোহাম্মদ রিয়াজ উদ্দিন পানিতে ডুবে মারা যান। পরে বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে বিজিবি ও বিএসএফ’র যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধারের পর হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!