স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে শারমিনের সঙ্গে মনোয়ারের বিয়ে হয়। ৫ বছর ধরে ধামরাই উপজেলার রতন নামে আরেক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শারমিন। এক মাস আগে রতনকে বিয়ে করেন শারমিন। তবে শনিবার বিকেলে শারমিনের সঙ্গে প্রথম স্বামী মনোয়ারের ফের বিয়ে হওয়ার কথা ছিল। আর দুপুরেই শারমিনকে হত্যার ঘটনা ঘটে।
সাটুরিয়া থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা বিষয়টির নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা হত্যা করে লাশ ফেলে গেছে। লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
.png)