শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউপির লতাবর মন্দাদিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আমির হোসেন ওই এলাকার কোহিনূর রহমানের ছেলে। সে লতাবর সরকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বসত ঘরের রুমে মিউজিক বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি সবার অজান্তে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার নানি বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।