[ দেশজুড়ে ]
বরিশালে মাদরাসার পরিত্যক্ত কক্ষ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো
বরিশালের উজিরপুর উপজেলায় মাদরাসার পরিত্যক্ত কক্ষ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠী জামে মসজিদ সংলগ্ন ইবতেদায়ি মাদরাসার পরিত্যক্ত টিনের ঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঐ বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঐ মাদরাসার পরিত্যক্ত টিনের ঘরের ভেতর এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!