আহত আসিফকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ইছাখালী গ্রামের ফরমান আলীর ছেলে ও আহত আসিফ পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের আসানুর রহমানের ছেলে।
.png)
জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে আসিফ তার মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে মেহেরপুর থেকে ইছাখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাখালীর মোড়ে রমজান আলী তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই স্থানীয়রা রমজান আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত আসিফকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়ায় রেফার্ড করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধারে করেছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।