আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহাজুল শেখের ছেলে শেখ বিজয়, একই উপজেলার কােমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ ও সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা, যশােরের কোতােয়ালি থানার ঝুমঝুমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে হাসন রাজা এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন হােসেন।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পিস্তলসহ আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
.png)
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান, গােপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার শিবপুর গ্রামের শেখ বিজয়ের বাড়িতে অভিযান চালিয়ে সেফটি ট্যাংক থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে।