[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে নিষিদ্ধ অপিয়াম পপি গাছসহ কৃষক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষিদ্ধ অপিয়াম পপি চাষের অভিযোগে নুরুল ইসলাম নামের এক কৃষককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। অভিযানে নয় হাজার ৮২০টি অপিয়াম পপি গাছ (ফুল ও ফলযুক্ত) উদ্ধার করা হয়।
রোববার উপজেলার পুরান পয়লা গ্রামে দুপুরের দিকে তাকে আটক করা হয়। আটক নুরুল শিবালয় উপজেলার পুরান পয়লা গ্রামের বাসিন্দা।
জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম জানান, শিবালয় উপজেলার পুরান পয়লা গ্রামের কৃষক নিজের জায়গায় নিষিদ্ধ অপিয়াম পপি চাষ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নয় হাজার ৮২০টি অপিয়াম পপি গাছসহ নুরুলকে আটক করা হয়। এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!