রোববার সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের ছোট দেওয়ান পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আরিকুর রহমান জানান, ছোট দেওয়ান পাড়ায় একটি ভবনের পেছনে কচুরিপানাসহ ডোবায় ময়লা ফেলা হয়। এরমধ্যে একটি পলিথিনের ব্যাগে কন্যা নবজাতকের মরদেহ পাওয়া যায়।
.png)
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটির আজই জন্ম হয়েছে। অবৈধ সম্পর্ক ধামাচাপা দিতেই এমন কাণ্ড ঘটানো হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।