[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ৫ কালোবাজারি গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হাকিম, জাকির হোসেন, রুবেল মিয়া, শাহিন মিয়া ও সাজ্জাদ মিয়া।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
র্যাব জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর আজ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকিট, সাতটি মোবাইল ও টিকিট বিক্রির ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!