বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৩। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১২’শর বেশি ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।
.png)
কমান্ডার খন্দকার আল মঈন বলেন,বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ১২’শর বেশি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।