ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূ নিহতের ঘটনায় তিন ভাইসহ গ্রেফতার ৬

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৬, ২৫ জানুয়ারি ২০২৪
গৃহবধূ নিহতের ঘটনায় তিন ভাইসহ গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার আটপাড়ায় ধর্ষণ মামলা করায় সেলিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ ভাইসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে টঙ্গিসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের চান মিয়া ফকিরের ছেলে 
নুরুল হক, সম্রাট মিয়া, সামছুল হক, কালাম উদ্দিন মুন্সীর ছেলে মাসুদ মিয়া, গিয়াস উদ্দিনের ছেলে হিমন মিয়া ও নুর মিয়ার ছেলে রোকন মিয়া।

Advertisement

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে প্রতিবেশী কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল। সম্প্রতি সেলিনা ধর্ষণ হয়েছে এমন অভিযোগ এনে ওই এলাকার যুবক মাসুদ মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন। এর জেরে গত ৩ জানুয়ারি রাতে ছয়জনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সেলিনাকে উঠানে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ জানুয়ারি ভোরে মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!