[ দেশজুড়ে ]
মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা ৪ জনকে জেল হাজতে প্রেরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা চাকরি প্রার্থী চারজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত পরীক্ষার্থীরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এসকে নুরুজ্জামানের ছেলে এসকে মনিরুজ্জামান, একই উপজেলার মণ্ডলগাতি গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম, নাগড়া গ্রামের জামাল মুন্সির ছেলে সজিব হোসাইন এবং সদর উপজেলার আমুড়িয়া গ্রামের ওয়াহাব আলির ছেলে মিরাজ হোসেন।
সোমবার বিকেলে পুলিশ অভিযুক্ত ৪ জনকে আদালতে হাজির করে।
.png)
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী নিয়োগের সঙ্গে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। সোমবার বিকেলে অভিযুক্ত চারকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!