ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন
উখিয়া থানা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেঠাতো ভাই। পুলিশ ধারণা, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ করিম উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় জড়িত ছালামত উল্লাহকে আটক করা যায়নি।

Advertisement

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, উত্তর নিদানিয়া গ্রামের ছৈয়দ করিমকে তেতুলতলা নামক স্থানে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্বজনরা বাঁচানোর জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজর সদর হাসপাতালের মর্গে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহর স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করে ছালামত উল্লাহ। ঘটনার পরপরই ছালামত উল্লাহ পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, হত্যাকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!