[ দেশজুড়ে ]
জলঢাকায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নীলফামারীর জলঢাকায় ৬৬ বোতলসহ মো. আরাফাত ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোলমুন্ডা ইউপির কাকড়ার চৌপথি বাজারের ডালিয়াগামী এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দোলাপাড়া গ্রামের মো. সাফিউল আলমের ছেলে।
জানা যায়, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিশেষ কায়দায় কালো কাপড় দিয়ে ৬৬ বোতল ফেনসিডিল পুরো শরীরে বেঁধে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা।
.png)
তথ্য নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম বলেন, এরইমধ্যে গ্রেফতারকৃত আরাফাতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!