মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আব্দুল রবের ছেলে।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আব্দুল আউয়ালকে গ্রেফতার করলে অভিযুক্ত আব্দুল আউয়ালের সন্দেহ হয় যে, তার আপন চাচা নবী হোসেন তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। এরপর তিনি জামিনে বের হয়ে ঐ বছরের ২৪ মে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যান।
ঘটনার দিন নিহতের ছেলে রাসেল বাদী হয়ে আব্দুল আউয়ালসহ অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলাকরেন। এরপর তদন্ত করে আব্দুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।