ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সন্তানের জননীকে নিয়ে ইউপি সদস্য উধাও

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
দুই সন্তানের জননীকে নিয়ে ইউপি সদস্য উধাও
ইউপি সদস্য মজিদুল ইসলাম। ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধায় মজিদুল ইসলাম নামের এক ইউপি সদস্য দুই সন্তানের জননী এক নারীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

মজিদুল ইসলাম উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও রহমান ডাক্তারের ছেলে। মজিদুল ইসলাম নিজেও একজন পল্লী চিকিৎসক।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য মজিদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের সাতনাল এলাকার দুই সন্তানের জননী এক নারীর দীর্ঘদিন ধরে বেশ সখ্যতা। তিনদিন ধরে দু’জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে- তারা দু’জনে একসঙ্গে উধাও হয়েছেন।

Advertisement

এ ঘটনায় ঐ নারীর স্বামী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এদিকে, অভিযুক্ত ঐ ইউপি সদস্যের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর থেকে ঐ ইউপি সদস্যের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। তিনদিন ধরে পরিষদেও আসছে না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!