ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের সড়ক বাজার এলাকায় মুক্ত মঞ্চ থেকে বুধবার সকাল সাড়ে ১০ টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে পৌর মঞ্চে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি ভবঘুরে ছিল। নিহতের নাম পরিচয় জানতে খোঁজখবর নেয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!