ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে আব্দুল কুদ্দুস হত্যা মামলায় আরো ৭ আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
মানিকগঞ্জে আব্দুল কুদ্দুস হত্যা মামলায় আরো ৭ আসামি গ্রেফতার
মানিকগঞ্জে আব্দুল কুদ্দুস হত্যা মামলায় আরো সাত আসামিকে গ্রেফতার করা হয়

মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত আব্দুল কুদ্দুস হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ আরো সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

এর আগে, আরো দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম, তার ভাই ইউপি সদস্য আব্দুল গফুর, হাকিম আলীর ছেলে মিলন, কালামের ছেলে জুবায়ের, সিরাজপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে মোখলেছ, ওমেদ আলীর ছেলে আবুল হোসেন, আবুল হোসেনের ছেলে আব্দুল আওয়াল, মঞ্জুরুল হক ও বখতিয়ার হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, গত ৩ ফেব্রুয়ারি আটিপাড়া গ্রামের দেওয়ানবাড়ি মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে গ্রেফতারকৃত আসামিরাসহ আরো কয়েকজন বাঁশ ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত আব্দুল কুদ্দুসের স্ত্রী শিউলী বেগম ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর সেটির তদন্তের দায়িত্ব পায় জেলা ডিবি পুলিশ।

তিনি আরো জানান, বুধবার ভোরে অভিযান চালিয়ে ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকা থেকে ঐ সাতজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০ তারিখে একই এলাকা থেকে মঞজুরুল ও বখতিয়ারকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!