ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস কাউন্টারে মিলল ৯১ বোতল ফেনসিডিল, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বাস কাউন্টারে মিলল ৯১ বোতল ফেনসিডিল, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের বরকত বাস কাউন্টার থেকে ৯১ বোতল ফেনসিডিল জব্দ করেছে সদর পুলিশ। এ সময় পুলিশ বরকত কাউন্টারের সহকারী ম্যানেজার ইউনুছ আলীকে আটক করেছে।

বুধবার বিকেলে সার্কিট হাউজ সংলগ্ন ঢাকা স্টান্ডের বরকত কাউন্টারের সিলিংয়ের ওপর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সহকারী ম্যানেজার ইউনুছ আলী জেলা শহরের বিডিআরহাট এলাকার বাবলু মিয়ার ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বরকত পরিবহনের লালমনিরহাটের ঢাকা বাস কাউন্টার থেকে মাদকের একটি চালান যাবে। এমন খবরে বিকেলে ঐ কাউন্টারে অভিযান চালানো হয়। পরে কাউন্টারের ভেতরে সিলিংয়ের ওপর থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় সহকারী ম্যানেজার ইউনুছকে আটক করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!