ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিলো মেয়ে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিলো মেয়ে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে হুমায়রা ইয়াসমিন হিমু নামে এক পরীক্ষার্থী। বুধবার সকালে শোকাহত হৃদয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় দেয় সে।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হিমুর বাবা আব্দুল হাকিম (৪৮) মারা যান। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল হাকিম তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আব্দুল হাকিম তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে বক্তব্য রাখছিলেন। মঞ্চ থেকে বক্তব্য দিয়ে বের হয়ে একটি হোটেলে চা পানের কিছুক্ষণ পর গল্পের মাঝে হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে, নিয়তি মেনে নিয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে বুধবার সকালে হিমুকে যেতে হয় পরীক্ষার কেন্দ্রে। বুধবার তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা ছিল।

Advertisement

পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমু উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। দুই ভাই বোনের মধ্যে সেই ছোট।

তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষাকেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেওয়ার সময় সে কান্নায় ভেঙে পড়ে। কোনোভাবে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। কিন্তু তাকে শোকাহত হতে দেখেছি। তবে পরীক্ষায় অংশগ্রহণ করলেও দ্রুত পরীক্ষা শেষ করে বাড়ি ফেরে পরীক্ষার্থী হিমু।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!