বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।মৃত অভি উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
প্রতিবেশীরা জানান, নিজেদের চন্দ্রমল্লিকা ফুলক্ষেতে বিদ্যুতের লাইন টানছিলেন অভি। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ক্ষেতেই অবস্থায় পড়ে ছিল সে। পরে পরিবারের লোকজন ফুলক্ষেতেই মৃত অবস্থায় অভিকে খুঁজে পায়। পরে তাকে বাড়িতে নিয়ে যান স্বজনরা।
.png)
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, নিজেদের ফুলক্ষেতে বিদ্যুৎ লাইন টানতে গিয়েই তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রশাসনকে জানানো হয়নি।