সোমবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নে নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাশেদা বেগম একই গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী।
মৃত গৃহবধূর স্বজনরা জানান, সোমবার দুপুরে রাশেদা বেগম রাইস কুকারে ভাত রান্না করতে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।