[ দেশজুড়ে ]
পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইউনুছ (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার খড়াইল গ্রামের হাটদিঘীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইউনুছ ঐ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পত্নীতলা থানার ওসি (তদন্ত) সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ইউনুছ তিন বছর যাবৎ পুকুরমালিক জুয়েল রানার হাটদিঘীর দেখাশোনা করে আসছিলেন। দিঘীর পাড়ের বিদ্যুতের তার উঁচু করে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইউনুছ। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!