[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পাওয়ার ট্রলিচালক নিহত
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত বিল্লাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে মারা যান তিনি।
নিহত বিল্লাল উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের খালপাড়ার বজুলের ছেলে। এর আগে, গত ২৯ জানুয়ারি সকালে কাঁঠালতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।
জানা যায়, গত ২৯ জানুয়ারি সকালে দামুড়হুদা-দর্শনা সড়ক দিয়ে খড়বোঝাই পাওয়ার ট্রলি চালাচ্ছিলেন বিল্লাল। পথে কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে পাওয়ার ট্রলিটি সড়কের পাশে বাবলা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিল্লালসহ আরো দুইজন গুরুতর আহত হন।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে রাজশাহী থানায় আবেদন করা হয়। পরে মরদেহ শুক্রবার দুপুরে গ্রামে নিয়ে আসে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!