মৃত আব্দুল কুদ্দুস (৩৫) ওই মহল্লার আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আব্দুল কুদ্দুস। সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। বিন্দুমাত্র ভালোবাসা নেই অভিযোগ তুলে বাবার বাড়িতে চলে যান স্ত্রী। ঘটনার দিন স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যান কুদ্দুস। তিনি ভালোবাসার প্রকাশ করে স্ত্রীকে সংসারে ফিরতে বললে স্ত্রী জানান, তিনি স্বামীর সংসারে ফিরবেন না, সংসারও করবেন না। এ কথা বলায় অভিমান করে নিজ বাড়িতে ফিরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করছিলেন কুদ্দুস। স্বজন ও স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান।
.png)
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন জানান, গত বুধবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ভ্যানচালক মারা যান।