ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১০

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১ মার্চ ২০২৪
চট্টগ্রামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় হিমাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে আগুন, চলছে নির্বাপণের কাজ।

এর আগে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এক্সেস রোডের তিনতলা একটি ভবনের হিমাগারটিতে আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।

Advertisement

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পানির স্বল্পতার কারণে বেগ পেতে হয় তাদের। পরে চাক্তাই খালের সঙ্গে পানির পাইপলাইন যুক্ত করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!