ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৮

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২ মার্চ ২০২৪
সিলেটে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার একজন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজন আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দিগ্রামের নাজিম উদ্দীন হত্যা মামলার আসামি ইটাচৌকি গ্রামের আব্দুল জলিলের ছেলে সেলিম আহমদ (৩৪), ডৌবাড়ী ইউনিয়নের লামা দুমকা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মহসিন আহমদ (৪০), মুসলিম নগর গ্রামের মো. নিয়র আলীর ছেলে জসিম উদ্দিন, আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদুল হক, কালিনগর গ্রামের বাজন মিয়ার ছেলে মিনহাজ আলী, মোহাম্মদপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে হানিফ মিয়া ও গুচ্ছগ্রামের হেলাল মিয়ার ছেলে নীল মিয়া।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!