রোববার রাতে তিনি জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী-ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রথম জানাজা সোমবার বেলা ১১টায় তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউপির বাছুর আলগা নিজ গ্রামে বাদ যোহর অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
.png)
জানা যায়, রাতে শেরপুর শহরের বাসায় অসুস্থ বোধ করে মেঝেতে পড়ে যান তালাত মাহমুদ। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে জানা গেছে। আগে থেকেই তিনি ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপে ভুগছিলেন।