ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেই ফায়ার লাইসেন্স, শর্তও মানেনি গাজীপুরে ৫ কারখানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ৩ মার্চ ২০২৪
নেই ফায়ার লাইসেন্স, শর্তও মানেনি গাজীপুরে ৫ কারখানা
ফাইল ফটো

ফায়ার লাইসেন্স না থাকায় ও ফায়ার লাইসেন্সের শর্ত অমান্য করায় গাজীপুরের বিসিক কোনাবাড়ীর ৫ কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে এ কারখানাগুলোকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যে কারখানাগুলোকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- এ আর কে নিটিং লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ, এ্যাপারেল সোর্সিং, এস এম সোর্সিং (গোডাউন), এম এম নিটওয়্যার লিমিটেড।

Advertisement

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ আর কে নিটিং লিমিটেডকে ১১ হাজার, আলিফ এন্টারপ্রাইজকে ১১হাজার, এস এম সোর্সিং লিমিটেডকে ১১ হাজার, কে আর কেমিক্যালকে ৬ হাজার এবং এমএম নিট ওয়্যার লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম, ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাহেব আলী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!