ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৩ মার্চ ২০২৪
কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার সিভিল সার্জন মো. আকুল উদ্দিন। এ সময় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ সময় শহরের বাহার ডায়াগনস্টিক সেন্টার ও রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক নামের দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!