ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজদিখানে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
সিরাজদিখানে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

অভিযানে বাসাইল ইউনিয়নের মামুন ব্রিকসকে এক লাখ টাকা ও বালুচর ইউনিয়নে অবস্থিত স্টার গ্রিন ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মামুন ব্রিকসের অবৈধ দখলকৃত ১০০ ফুট খাস জমি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় ঐ দুই ইটভাটাকে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!