জানা গেছে, দুপুরে শহরের দেওয়ানপাড়া এলাকার অ্যাপোলো হসপিটালকে জরুরি বিভাগে ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা, পাঁচ রাস্তা এলাকার মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় ও অপারেশন থিয়েটারে সিলগালাসহ ৩০ হাজার এবং শহরের গেইটপাড় শফি মিয়ার বাজারের ইউনাইটেড জেনারেল হাসপাতালকে একই ধরনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রালয়ের ১০ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের এ অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডাক্তার রাফিয়া, ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী প্রমুখ।