[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সুগার মিলে আগুন
রমজানের এক লাখ মেট্রিক টন চিনি পুড়ে ছাই!
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলমের সুগার মিলে লাগা আগুনে এক লাখ মেট্রিক টন চিনি পুড়ে গেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন এস আলমের কর্মকর্তারা।
তারা জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।
.png)
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!