[ দেশজুড়ে ]
আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সোলতানা।
তিনি জানান, সোমবার রাতে ঘটনাস্থলে পরিদর্শন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা সাত সদস্যের কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী। পরে ৯টার দিকে যোগ দেয় সেনাবাহিনীও। বর্তমানে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার ১৮টির বেশি ইউনিট।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!