ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ ঘিরে উত্তেজনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৫ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ ঘিরে উত্তেজনা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সংযোগ মহাসড়ক অবরোধের পুলিশ-জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার দুপুর ৩টার দিকে মহাসড়কের বাউশিয়া বাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গজারিয়া থানার ওসি ও ৬পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ শুরু করে। এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে ধরেন।  উত্তেজিত জনতা দুপুরে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সড়কে যানজট তৈরি হলে প্রশাসনের আশ্বাসে কিছু সময়ের জন্য মহাসড়ক ছেড়ে গেলেও দুপুর ৩টার দিকে মাইকিং করে লোক জড়ো করে আবার মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ ও যানবাহনকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে উত্তেজিত জনতা। এ সময় পুলিশ শর্টগানের গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এর মধ্যে জনতার ছোঁড়া ইট-পাটকেলে গজারিয়া থানার ওসি রাজিবখানসহ পুলিশের ৭ সদস্য আহত হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, বিকেলে উত্তেজিত জনতা পুলিশ ও যানবাহন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুড়ে। এ সময় গজারিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হই। জানমালের নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি করা হয়েছে। এতে উত্তেজিত জনতা সড়ক ছেড়ে দেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!