বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালের ৭ ফেব্রয়ারি বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় রয়েড়া গ্রামের ভিকটিম (৫) বাড়িতে খেলা করছিল। তখন আসামি তরিকুল জোয়ার্দার ভাইয়ের বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই সেই সুযোগে তার ভাইয়ের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে তার ভাইয়ের বউ আফরিনা খাতুন বাড়িতে আসেন। সেসময় টের পেয়ে আসামি তরিকুল জোয়ার্দার ভিকটিমকে ছেড়ে দৌড়ে পালিয়ে যান। এদিকে, ভিকটিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ধর্ষক তরিকুল জোয়ার্দারকে যাবজ্জীন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এ রায় দেন আদালত।