ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৬ মার্চ ২০২৪
ভোলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ভোলার সদর উপজেলায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পশ্চিম ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম তানহা ইসলাম (৮) ও রাফিয়া আক্তার (৩)। এর মধ্যে তানহা ইসলাম সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মহিউদ্দিনের মেয়ে ও রাফিয়া একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের আকবর হোসেনের মেয়ে।

জানা গেছে, তানহা ইসলাম তার মায়ের সঙ্গে ভোলা সদরের নানা বাড়িতে বেড়াতে যায়। দুপুরের পরে সে খালাতো বোনদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisement

অপরদিকে ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের রাফিয়া আক্তার খেলার সময় বসতঘর থেকে বের হয়ে তার পরিবারের অজান্তে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার এসআই জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!