[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ছোট-বড় তিন শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি গুঁড়িয়ে দেওয়া হয়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযান শেষে আরাফাত সিদ্দিকী বলেন, অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশ ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে সতর্ক করা হয়। এছাড়া সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করায় এক প্রাইভেটকার চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!