ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভাসতে থাকা ৫০ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ৬ মার্চ ২০২৪
নদীতে ভাসতে থাকা ৫০ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড
ফাইল ফটো

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি স্টিলবডি বোর্টের ৫০ যাত্রীকে জীবিত উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার বিকেলে তজুমদ্দিন লঞ্চঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নদীতে ভাসতে থাকেন ঐ যাত্রীরা।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচএমএম হারুন অর রশিদ।

তিনি জানান, বুধবার বিকেলে তজুমদ্দিন লঞ্চঘাট থেকে মনপুরার কলাতলীর উদ্দেশ্যে স্টেলবডি একটি বোর্ট ৫০ জন যাত্রীকে নিয়ে ছেড়ে যায়। তবে নদীর ১০ কিলোমিটার দূরে গেলেই ঐ স্টেলবডি বোর্টটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নদীতে ভাসতে থাকেন ঐ বোর্টে থাকা যাত্রীরা। বিষয়টি নজরে পড়ে নদীতে থাকা আমাদের কোস্ট গার্ড সদস্যদের। তখন তারা দ্রুত সেখানে গিয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীদের উদ্ধার করে তীরে ফিরিয়ে আনেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!