ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ, মূলহোতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:২১, ৭ মার্চ ২০২৪
কলেজে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ, মূলহোতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় অপহৃত কলেজপড়ুয়া ছাত্রী উদ্ধার ও অপহরণকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে সদর থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শামীম হোসেন (২৮) গাবতলী উপজেলা প্রথমার ছেও এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

বুধবার বগুড়া র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গত ২৩ জানুয়ারি জেলার গাবতলী থানাধীন তরফমেরু এলাকার এক ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামি মো. শামীম হোসেন তাকে অপহরণ করেন। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৩ জানুয়ারি গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ফলশ্রুতিতে মঙ্গলবার দিনগত গভীর রাতে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামি মো. শামীমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে ও ভিকটিমকে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!