স্থানীয়রা জানান, নগরীর চারপাশ এলাকার একটি নর্দমা থেকে একদল কুকুর শিশুকে খাওয়ার জন্য রাস্তার ওপরে নিয়ে আসে। তখন সেটা স্থানীয় এক নারীর চোখে পড়ে। তিনি শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটির হাত-পা, পিঠ ও গলায় বেশকিছু ক্ষত চিহ্ন রয়েছে। এমনকি নাড়িও কাটা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।
.png)
তিনি বলেন, সকালে একদিন বয়সী শিশুটিকে এক নারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। বর্তমানে ওই নারী শিশুটিকে নিয়ে মেডিকেলে আছেন। শিশুর শরীরের বেশকিছু ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কুকুরে কামড়ে এসব ক্ষত হয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে শিশুটি শঙ্কামুক্ত নয়।