ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালয়েশিয়ায় ছেলে আটকের খবরে মায়ের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ৮ মার্চ ২০২৪
মালয়েশিয়ায় ছেলে আটকের খবরে মায়ের মৃত্যু 
ইনসেটে নিহত সালমা খাতুন

মালয়েশিয়ায় পুলিশের হাতে ছেলে আটকের খবর শুনে মা সালমা খাতুনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টার দিকে মারা যান তিনি। মৃত সালমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

মৃত সালমা খাতুনের আত্মীয় সাঈদ হাসান জানান, সালমা খাতুনের বড় ছেলে রাজিব হোসেন ছয় মাস আগে ৬ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে কর্ম না পেয়ে গোপনে কষ্টে জীবন-যাপন করছিলেন। সম্প্রতি মালয়েশিয়া পুলিশ গোপনে থাকা শতাধিক প্রবাসীকে আটক করে। এরমধ্যে আটক হয় রাজিবও। এমন খবর শুনে বৃহস্পতিবার স্ট্রোক করেন মা সালমা খাতুন। দ্রুত স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান তিনি।

Advertisement

স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠানো পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই চিন্তা থেকেই সালমা খাতুনের মৃত্যু হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!