ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে একরাতে দুই স্থানে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ৯ মার্চ ২০২৪
সিংগাইরে একরাতে দুই স্থানে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে একরাতে দুই স্থানে আগুন লেগে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বাড়ির মালিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা।

শুক্রবার (৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের টান গোপালনগর এলাকায় একটি বসতবাড়ি ও ধল্লা ইউনিয়নের ধল্লা বাজারের চারটি দোকানে আগুন লাগে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ।

Advertisement

ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলার টান গোপালনগর গ্রামের নব মন্ডল, ধল্লা বাজারের গাফফার টেলিকম, আবুল বাশার স্টোর, জাফরিন ফার্মেসি ও শুভেচ্ছা মোটরস।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে উপজেলার টান গোপালনগর এলাকার নব মন্ডলের বাড়ির রান্না ঘর থেকে হঠাৎ আগুন লাগে। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। 

অপরদিকে, রাত ৩টার দিকে উপজেলার ধল্লা বাজারে চারটি দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ জানান, দুই স্থানে আগুনের ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!